উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত
গরমে জ্বলছে দেশের চার বিভাগ ও দুটি জেলা। এসব এলাকার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের আবহাওয়ায় জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় দেশব্যাপী এমন তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অন্যদিকে সাগরে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এ কারণে উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক গণমাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ তৈরি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি হতে পারে। ফলে সমুদ্রবন্দর উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পাবে। এ ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার।

তিনি আরও বলেন, ঝোড়ো হাওয়ার ফলে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এজন্য উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগর থেকে ছেড়ে যাওয়া সব মাছ ধরার ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো