চলতি মাসেই ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৪২১ জন

চলতি মাসেই ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৪২১ জন
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ জন। এর মধ্যে ৭৭ জন ঢাকার এবং বাকি ২১ জন ঢাকার বাইরের।

আগস্টের ১ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪২১ জন। আর চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ১৭ জন।

বুধবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন। এরমধ্যে শুধু ঢাকাতেই ভর্তি আছেন ৩৮৬ জন। বাকি ৬৮ জন ঢাকার বাইরের অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৮১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৪২ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো