গত সপ্তাহে আগ্রহের শীর্ষে কে অ্যান্ড কিউ

গত সপ্তাহে আগ্রহের শীর্ষে কে অ্যান্ড কিউ
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে রয়েছে কে অ্যান্ড কিউ লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২১ দশমিক ৩১ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১০ কোটি ৭৮ লাখ ২১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৫৯ লাখ ৪০ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৯ দশমিক ৩৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৫ কোটি ১৩ লাখ ২৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৩৭ লাখ ৭৪ হাজার টাকা।

বিডি মনোস্পুল পেপার লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৫ দশমিক ৮৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১০ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৪৪ লাখ ৮৮ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- পেপার প্রসেসিং, ইউনিয়ন ক্যাপিটাল, শমরিতা হসপিটাল, ওরিয়ন ইনফিউশন, সাফকো স্পিনিং মিলস, আনলিমা ইয়ার্ন, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন