বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের সমর্থন চায় চীন

বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের সমর্থন চায় চীন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। বৈঠকে তারা বাংলাদেশ ও চীনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বহুপাক্ষিক ফোরামে একে অপরকে সমর্থনের বিষয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বুধবার প্রতিমন্ত্রী শাহরিয়ারের দপ্তরে সাক্ষাতে আসেন চীনা রাষ্ট্রদূত। এ সময় তারা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে চীনা এফডিআই দ্বিপাক্ষিক বাণিজ্য পরিমাণ বাড়ানো নিয়ে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) শেষ করার বিষয়ে দ্রুত সমীক্ষা শেষ করার ওপর জোর দেন।

প্রতিমন্ত্রী দুর্যোগ প্রতিরোধ ও হ্রাসে চীনের সহযোগিতা, চীনা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী এবং গবেষকদের দ্রুত প্রত্যাবর্তনসহ রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুতে দেশটিকে পাশে চান। এছাড়া তারা বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার পাশাপাপশি বহুপাক্ষিক সংস্থায় একে অপরের প্রার্থিতাকে সমর্থন করার বিষয়ে আলোচনা করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা