সমাপ্ত সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

সমাপ্ত সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো
সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২১০ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটি ১ কোটি ৭৬ লাখ ৫৩ হাজার ৬৭১টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৩৬ লাখ ৬৬ হাজার ১৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৬ কোটি ৬১ লাখ ২৬ হাজার টাকা।

আইপিডিসি ফিন্যান্স লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৪২ লাখ ১২ হাজার ৮৬৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৫ কোটি ৮৭ লাখ ২৬ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজ, লাফার্জহোলসিম বাংলাদেশ, বাংলাদেশ শিপিং কর্পোরশন, সোনালী পেপার, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, কপারটেক ইন্ডাস্ট্রিজ ও কেডিএস এক্সেসরিজ লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন