দুই দিন পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি চালু

দুই দিন পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি চালু
দুই দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে ফের আমদানি-রপ্তানি চালু হয়েছে। জন্মাষ্টমী ও সাপ্তাহিক ছুটির কারণে বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ ছিল।

শনিবার (২০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক।

তিনি বলেন, ‘জন্মাষ্টমী ও সাপ্তাহিক ছুটির কারণে দুইদিন (বৃহস্পতিবার ও শুক্রবার) বন্ধ ছিল আমদানি-রপ্তানি কার্যক্রম। আজ সকাল ১১টা থেকে এ বন্দর দিয়ে আবারো ভারতীয় পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করতে শুরু করেছে। এছাড়া বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’

হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান বলেন, সরকারি ও সাপ্তাহিক ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ভারত ও বাংলাদেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো