সাপ্তাহিক দর পতনের শীর্ষে ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড

সাপ্তাহিক দর পতনের শীর্ষে ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড
শেষ সপ্তাহে (১৪ আগস্ট - ১৭ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিট দর কমেছে ৩ দশমিক ১৩ শতাংশ। ফান্ডটি সর্বমোট ১ কোটি ৩৪ লাখ ৭২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৪ লাখ ৯০ হাজার ৬৬৭ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ‘রিলায়েন্স ওয়ান’ দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট দর কমেছে ২ দশমিক ৬১ শতাংশ। ফান্ডটি সর্বমোট ২৮ লাখ ১৮ হাজার টাকা লেনদেন করে। যা দৈনিক গড়ে ৩ লাখ ৩৯ হাজার ৩৩৩ টাকা।

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট দর কমেছে ২ দশমিক ৫০ শতাংশ। ফান্ডটি সর্বমোট ৯ লাখ ২ হাজার টাকা লেনদেন করে। যা দৈনিক গড়ে ৩ লাখ ৬৬৭ হাজার টাকা।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে - এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ২.২৭ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১.৬৭ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১.৫৯ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১.৫৪ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ১.৩৭ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১.৩৩ শতাংশ এবং ডমিনেজ স্টিলের শেয়ার দর ১.২৯ শতাংশ কমেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন