সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থান বেক্সিমকোর দখলে

সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থান বেক্সিমকোর দখলে
শেষ সপ্তাহে (১৪ আগস্ট – ১৭ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৭৬ লাখ ৫৩ হাজার ৬৭১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২১০ কোটি ১২ লাখ ৬৪ হাজার টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৩৬ লাখ ৬৬ হাজার ১৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮৬ কোটি ৬১ লাখ ২৬ হাজার টাকা।

লেনদেনের তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৪২ লাখ ১২ হাজার ৮৬৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮৫ কোটি ৮৭ লাখ ২৬ হাজার টাকা।

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে - ফরচুন সুজের ৮৫ কোটি ২ লাখ ৩০ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ৮০ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৭২ কোটি ৪২ লাখ ৪২ হাজার টাকার, সোনালী পেপারের ৬৮ কোটি ২ লাখ ৮৮ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ৬৬ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকার, কপারটেকের ৪৬ কোটি ৭৪ লাখ ১২ হাজার টাকার এবং কেডিএস এক্সেসরিজের ৪৪ কোটি ২৬ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন