চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ফেল ৭৪ শতাংশ

চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ফেল ৭৪ শতাংশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২ হাজার ২৬৪ জন শিক্ষার্থী পাস করেছেন। শতকরা হিসেবে যা ২৪.৫৫ শতাংশ। আর ফেল করেছেন ৬ হাজার ৯৫৮ জন বা ৭৪.৫৫ শতাংশ।

শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এ ফলাফল প্রকাশ করা হয়।

ব্যবসায় অনুষদের ডিন ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক মো. হেলাল উদ্দিন নেজামী বলেন, আজ দুপুরে ফলাফল প্রকাশিত হয়। প্রাথমিকভাবে ‘সি’ ইউনিটে পাসের হার ২৪.৫৫ শতাংশ। ফলাফল প্রদানে যেন কোনো রকম ত্রুটি না থাকে, সেদিকে আমরা যথেষ্ট খেয়াল রেখেছি। আলহামদুলিল্লাহ, এবারের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কোনো রকম জালিয়াতি বা প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি।

এর আগে গতকাল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১১ হাজার ৬০ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নিয়েছিলেন ৯ হাজার ২২৩ জন। যা মোট পরীক্ষার্থীর ৮৩.৪০ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৮৩৭ জন। যা শতকরা হিসেবে ১৭.৬০ শতাংশ।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ আগস্ট) চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ও বিকেল দুই শিফটে ৫৪ হাজার ১০৬ জনের মধ্যে মোট পরীক্ষা দিয়েছেন ৩৩ হাজার ১৪৯ জন ভর্তিচ্ছু। তবে ফলাফল ত্রুটিমুক্ত করতে ভালোভাবে যাচাই বাছাই করে প্রকাশের কথা বলেছেন ‘এ’ ইউনিটের কো-অর্ডিনেটর ড. মো. তৌহিদ হোসেন।

এছাড়া ২২ আগস্ট (সোমবার) ‘ডি’ ইউনিট এবং ২৪ আগস্ট (বুধবার) ‘বি১’ও ‘ডি১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো