আগামীকাল পল্টন-প্রেস ক্লাব এলাকায় সীমিত থাকবে যান চলাচল

আগামীকাল পল্টন-প্রেস ক্লাব এলাকায় সীমিত থাকবে যান চলাচল
গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আগামীকাল (রোববার ২১ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ উপলক্ষে ওইসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা গেছে, ২১ আগস্টের এ কর্মসূচি উপলক্ষে যানজট পরিহারের লক্ষ্যে রাজধানীর প্রেস ক্লাব, পল্টন ও জিরো পয়েন্ট এলাকায় যান চলাচল সীমিত থাকবে।

ফলে ওই রাস্তাসমূহে সকাল ৯টা থেকে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভারশন চলবে। এলাকায় চলাচলের ক্ষেত্রে ঢাকা নগরবাসীকে ভিন্ন রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো