মার্কেন্টাইল ব্যাংকের ‘ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রোড’ শাখা স্থানান্তর

মার্কেন্টাইল ব্যাংকের ‘ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রোড’ শাখা স্থানান্তর
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ‘ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রোড’ শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়ে গত ১৪ আগস্ট রোববার থেকে কার্যক্রম শুরু করেছে।

ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম. আমানউল্লাহ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে নতুন ঠিকানায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রোড শাখার কার্যক্রম উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য দেন ব্যাংকের পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. এ খান বেলাল এবং সাবেক সংসদ সদস্য সিরাজ উদ্দিন আহমেদ। ব্যাংকের ভিপি ও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রোড শাখা প্রধান আল মনসুর ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন।

স্থানান্তর অনুষ্ঠানে ব্যাংকের এএমডি মতিউল হাসান, ডিএমডিবৃন্দ আদিল রায়হান, শামীম আহম্মদ, হাসনে আলম ও মুঃ মাহমুদ আলম চৌধুরী, সিএফও তাপস চন্দ্র পাল পিএইচডি, এসইভিপি শাহ মোঃ সোহেল খুরশীদ ও কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি. হারুনীসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

‘ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রোড শাখা’র নতুন ঠিকানা - গুলবাহার সেন্টার, হোল্ডিং নং ১৫৪, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রোড, ওয়ার্ড-২০, বনানী, ঢাকা। বিজ্ঞপ্তি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি