Ortho Songbad আর্কাইভ

মুনাফা বেড়েছে প্রাইম ব্যাংকের

মুনাফা বেড়েছে প্রাইম ব্যাংকের
চলতি বছরের প্রথম প্রান্তিকে (২০২০ সালের জানুয়ারি-মার্চ) শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংকের মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করা

চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৪২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৭ পয়সা। সে হিসেবে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৫ পয়সা। মুনাফার পাশাপাশি কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্যও আগের বছরের তুলনায় বেড়েছে।

চলতি বছরের মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৮৬ পয়সা, যা ২০১৯ সালের মার্চ শেষে ছিল ২৩ টাকা ৫৭ পয়সা। এদিকে অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২ টাকা ১২ পয়সা, যা ২০১৯ সালের জানুয়ারি-মার্চ সময়ে ছিল ১ টাকা ৯৭ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার