Ortho Songbad আর্কাইভ

শেয়ার বিক্রি করবে স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোক্তা

শেয়ার বিক্রি করবে স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোক্তা মোহাম্মদ নুরুল ইসলাম ২০ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।





ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।





ডিএসইর তথ্য মতে, উদ্যোক্তা মোহাম্মদ নুরুল ইসলামের কাছে কোম্পানিটির ২ কোটি ৭ লাখ ৬২ হাজার ২৭৮টি শেয়ার রয়েছে। এখান থেকে এই উদ্যোক্তা ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।





আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন এই উদ্যোক্তা।


মুল সাইট থেকে

পুজিবাজার