রুপালী ব্যাংকের চিঠি ভাইরাল
গোপালগঞ্জের কাশিয়ানীতে রূপালী ব্যাংকের এক কর্মকর্তাকে রাত ১০ টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সকাল ৯টার মধ্যে কর্মস্থলে উপস্থিত হওয়ার সুবিধার্থে জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শহীদুল ইসলামকে চিঠি দেওয়া হায়। চিঠির একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।
মঙ্গলবার (২৩ আগস্ট) কাশিয়ানী উপজেলার জয়নগর রূপালী ব্যাংক শাখার ম্যানেজার মো. মফিজুর রহমান এ নির্দেশনার চিঠি দেন।
চিঠিতে বলা হয়, ‘উপযুক্ত বিষয় এবং বাংলাদেশ ব্যাংকের স্মারক নম্বর ডিওএস ৩১ অনুসারে জনাব মো. শহিদুল ইসলাম, সিনিয়র অফিসারকে এই মর্মে জানানো যাচ্ছে যে, ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আপনাকে সকাল ৯ ঘটিকায় কর্মস্থলে উপস্থিত হওয়ার সুবিধার্থে রাত ১০ ঘটিকার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করা হল।’
ব্যাংকের ম্যানেজার মো. মফিজুর রহমান তার স্বাক্ষর জাল করা হয়েছে দাবি করে বলেন, ‘ব্যাংকের অপর এক সিনিয়র অফিসার স্বপন সিকদার ফান করে শহিদুল ইসলামকে এই চিঠি পাঠিয়েছেন। তারা দু’জন ব্যাচমেট। এ ফান করা চিঠিই ভাইরাল হয়েছে। এ ব্যাপারে আমি কিছুই জানতাম না।’
তিনি আরও বলেন, ‘সিনিয়র অফিসার শহিদুল ও স্বপনকে শোকজ করা হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে তাদের এর জবাব দেয়ার জন্য বলা হয়েছে।’