দুবাই থেকে দেশে ফিরলেন ৩৯১ জন

করোনার কারণে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ৩৯১ বাংলাদেশি দেশে ফিরেছেন।

শনিবার (১৩ জুন) ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটটি দুবাই থেকে ৩৯১ বাংলাদেশিকে নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানবন্দর সূত্র জানায়, দেশে ফেরা বাংলাদেশিরা হেলথ সার্টিফিকেট নিয়ে এসেছেন। তাদের কারও শরীরেই করোনা সংক্রমণ নেই। তবে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

বিশ্বব্যাপী করোনা সংক্রমণের পর লকডাউনের কারণে আকাশে পথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা