করোনামুক্ত হলেন ডা. জাফরুল্লাহ

করোনামুক্ত হলেন ডা. জাফরুল্লাহ
করোনামুক্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। নিজ প্রতিষ্ঠানের উদ্ভাবিত অ্যান্টিজেন কিট দিয়ে পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ড. বিজন কুমার শীল।

তিনি বলেন, আমি নিজে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি কিট দিয়ে ডা. জাফরুল্লাহর পরীক্ষা করেছি। পরীক্ষার যে ফলাফল পেয়েছি তাতে নিশ্চিতভাবেই বলা যায় তিনি করোনামুক্ত হয়েছেন। তিনি সুস্থ হয়ে উঠছেন। তার শরীরে যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে। তাকে এখন সুস্থ বলা যায়।

তিনি আরো বলেন, এখন তিনি খুব দুর্বল। তার বিশ্রাম দরকার। তাই তিনি আরো পাঁচদিন সম্পূর্ণ বিশ্রাম নেবেন। অফিসিয়াল কাজ-কাম করতে পারবেন না। একদম রেস্ট। এখন আর পিসিআর টেস্ট দরকার নেই বলেও জানান বিজন কুমার শীল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা