ঢাকা সফর স্থগিত ওআইসি মহাসচিবের

ঢাকা সফর স্থগিত ওআইসি মহাসচিবের
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে শ‌নিবার (২৭ আগস্ট) ঢাকায় আসার কথা ছিল ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহার। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তার সফর‌টি আপাতত স্থগিত করা হ‌য়ে‌ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূ‌ত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ওআইসি মহাসচিবের সফরটি আপাতত স্থগিত করা হ‌য়ে‌ছে। তিনি অসুস্থ, হাসপাতা‌লে ভ‌র্তি আছেন। পরবর্তী‌তে সু‌বিধাজনক সম‌য়ে তিনি ঢাকা সফর কর‌বেন।

সফরসূচী অনুযায়ী শ‌নিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বৈঠকের কথা ছিল ওআইসি মহাসচিবের।

তিন দি‌নের সফ‌রে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাতের কথা ছিল তার।

এছাড়া সফ‌রে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিদর্শনের কথা ছিল হুসেইন ইব্রাহিম তাহারের।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা