ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন দুঃসংবাদ পেল পাকিস্তান

ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন দুঃসংবাদ পেল পাকিস্তান
ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন আরো এক দুঃসংবাদ পাকিস্তান শিবিরে।  শাহিন শাহ আফ্রিদির পর চোট পেয়ে ছিটকে গেছেন দলটির আরেক পেসার মোহম্মদ ওয়াসিম জুনিয়র।

জানা গেছে, বুধবার দুবাইয়ে আইসিসি একাডেমিতে অনুশীলনের সময় পেসার মোহাম্মদ ওয়াসিম পিঠে নিচের দিকে চোট পান। মঙ্গলবার থেকে সবগুলো সেশনে অংশ নিলেও চোটের পর বুধবার পুরো ট্রেনিং শেষ করতে পারেননি তিনি। তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

ওয়াসিমের ব্যথার পরীক্ষা করেছে দলের মেডিকেল কর্মীরা। এরপর দুবাইয়ের এমআরআই স্ক্যান করা হয়। এতে নিশ্চিত করা হয়েছে, আসন্ন এশিয়া কাপে খেলতে পারবেন না মোহম্মদ ওয়াসিম জুনিয়র।

ওয়াসিমের চোটের কারণে কপাল খুলল হাসান আলীর। টিম ম্যানেজমেন্টের অনুরোধে তাতে বদলি হিসেবে এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছেন এই পেসার।

গত বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয় পেসার ওয়াসিমের। তারপর থেকে তিনি ১১টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ১৫.৮৮গড়ে এবং ৮.১০ ইকোনমিতে ১৭টি উইকেট শিকার করেছেন। মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজেও দুর্দান্ত পারফর্ম করেছেন ওয়াসিম জুনিয়র। তিন ওয়ানডেতে শিকার করেছেন ৫টি উইকেট।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো