রানার বাজারে আনল ৩টি নতুন মডেলের মোটরসাইকেল

রানার বাজারে আনল ৩টি নতুন মডেলের মোটরসাইকেল
বাংলাদেশের প্রথম মোটরসাইকেল প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস লিমিটেড ৩টি নতুন মডেলের মোটরসাইকেল বাজারে নিয়ে এসেছে। মডেল ৩টি হলো নাইট রাইডার ১৫০ ভি২, বুলেট ১০০ ভি২ ও স্কুটি ১১০।

রানার গ্রূপের বিপণন বিভাগের পরিচালক আমিদ সাকিফ খান তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ সেশনের মাধ্যমে গত ১৫ই জুন এই ৩টি নতুন মডেল উন্মোচন করেছেন।

তিনি জানান, বুলেট ১০০ ভি২ হল পূর্বের বুলেট মোটরসাইকেলের উন্নত সংস্করণ, যেটিতে আছে আকর্ষণীয় নতুন লুক ও সংযোজন করা হয়েছে স্পোর্টস লুকিং শ্রাউড। স্টাইলিশ নতুন এক লুকে এসেছে নাইট রাইডার ভি২। এতে আছে নতুন রেস টিউনিং যুক্ত ইঞ্জিন, ডুয়াল ডিস্ক যা উন্নত ব্রেকিং সিস্টেম নিশ্চিত করে। স্কুটি ১১০ রানারের প্রোডাক্ট প্রোফাইল এ নতুন এক সংযোজন। এতে রয়েছে ১১০ সিসি ইঞ্জিন, সম্পূর্ণ স্বয়ংক্রিয় গিয়ারবাক্স এবং ফ্রন্ট ডিস্ক ব্রেক। স্কুটি ১১০ একটি ইউনিসেক্স স্কুটার অর্থাৎ এটি ছেলে এবং মেয়ে উভয়ই খুব সহজে চালাতে পারবেন। তাই এই প্রোডাক্ট গুলো এই কোভিড-১৯ প্রাদুর্ভাবের সময় দেশের মানুষের ব্যক্তিগত যানবাহনের চাহিদা পূরণে অনেক বড় ভুমিকা রাখবে বলে রানার দাবি করে।

এই ৩ টি মডেলের প্রি-বুকিং এ রানার বেশ ভাল সাড়া পেয়েছে এবং প্রাথমিক পর্যায়ে গ্রাহকেরা পণ্যগুলো নিয়ে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন। বুলেট ১০০ ভি২ এর খুচরা মূল্য ১০৮০০০ টাকা যার অফার মূল্য চলছে এখন মাত্র ৯৯০০০ টাকা, নাইট রাইডার ১৫০ ভি২ এর খুচরা মূল্য ১৬৬০০০ যার অফার মূল্য চলছে এখন মাত্র ১৩৮০০০ টাকা এবং স্কুটি ১১০ এর খুচরা মূল্য মাত্র ৯৯০০০ টাকা নির্ধারণ করা হয়েছে যা এই সেগমেন্ট এর জন্য অত্যান্ত আকর্ষণীয় মূল্য বলে রানার দাবি করে।

তাছাড়া রানার তাদের ‘বাইক কেয়ার’ মোবাইল এপ চালু করার ঘোষণা দিয়েছে যার মাধ্যমে গ্রাহকরা তাদের মাসিক কিস্তির টাকা ডিজিটাল পদ্ধতিতে প্রদান করতে পারবে এবং নতুন অফার, পণ্যের মূল্য, কিস্তির নিয়মনীতি ও অন্যান্য তথ্য সম্পর্কে খুব সহজে জানতে পারবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি