Ortho Songbad আর্কাইভ

এসপি পদমর্যাদার ১১২ কর্মকর্তাকে বদলি

এসপি পদমর্যাদার ১১২ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের এসপি (পুলিশ সুপার) পদমর্যাদার ১১২ কর্মকর্তাকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২৯ আগস্ট) মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস।

এর আগে গত ৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের ৪০ জন কর্মকর্তাকে দেশের ৪০ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

প্রথম ও দ্বিতীয় প্রজ্ঞাপনটি দেখতে এখানে এবং তৃতীয়টি দেখতে এখানে ক্লিক করুন।

মুল সাইট থেকে

পুজিবাজার