জনতা ব্যাংকের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

জনতা ব্যাংকের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেড সিবিএ কর্তৃক আয়োজিত ব্যাংকের প্রধান কার্যালয়ে মঙ্গলবার (৩০ আগস্ট) আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রধান অতিথি এবং ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন।

ব্যাংকের সিবিএ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় সিবিএ উপদেষ্টা ও শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, সিবিএ সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, ডিএমডি মোঃ আব্দুল জব্বার, শেখ মোঃ জামিনুর রহমান, মোঃ আসাদুজ্জামান, মোঃ কামরুল আহছান এবং মোঃ নুরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও), অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভা শেষে জাতির পিতাসহ তাঁর পরিবারের সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি