ব্রোকারহাউজের মূলধন বৃদ্ধির দাবি বিনিয়োগকারী ঐক্য পরিষদের

ব্রোকারহাউজের মূলধন বৃদ্ধির দাবি বিনিয়োগকারী ঐক্য পরিষদের
বিনিয়োগকারীদের নিরাপত্তা বৃদ্ধি করতে ব্রোকারহাউজের পরিশোধিত মূলধন কমপক্ষে ১০০ কোটি করার দাবি জানিয়েছে বিনিয়োগকারী ঐক্য পরিষদ। আর তার জন্য সর্বোচ্চ এক বছর সময় বেঁধে দেওয়ারও দাবি করেছে সংগঠনটি।

রোববার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লিখিতভাবে এই দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।

বিনিয়োগকারী ঐক্য পরিষদ নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধিত মূলধন বাড়াতে ব্যর্থ ব্রোকারহাউজের ট্রেক স্থগিত করার দাবি করেছে।

সম্প্রতি ক্রেস্ট সিকিউরিটিজে ঘটে যাওয়া দুর্নীতি ও প্রতারনার ঘটনায়৭২ ঘন্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, মালিকপক্ষ ও সংশ্লিষ্ট অন্যদের কঠোর শাস্তি এবং গ্রাহকদের টাকা ও শেয়ার ফিরিয়ে দেওয়ার দাবী করেছে সংগঠনটি।

একইসঙ্গে তারা ক্রেস্ট সিকিউরিটিজের ঘটনাসহ অতীতে অনেক ঘটনা, দূর্ঘটনা, দূর্ণীতি, দায়িত্বে অবহেলা, অযোগ্যতা, বিনিয়োগকারীদের হয়রানী ও অপেশাদারমূলক কাজের জন্য ডিএসইর সার্ভিলেন্স ডিপার্টমেন্ট, মনিটরিং ডিপার্টমেন্ট, ক্লিয়ারিং ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্টের বর্তমান দায়িত্বরতদের দ্রুত অপসারণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পুঁজিবাজারে গতিশীলতা ফেরাতে বিদ্যমান তারল্য সংকট দূর করতে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি করেন তারা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন