পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ভবনে হামলা

পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ভবনে হামলা
পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ভবনে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে চার হামলাকারীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। সোমবার সকালে করাচিতে এ ঘটনা ঘটে। ডেইলি ডন।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, চার হামলাকারী গাড়ি থেকে বেরিয়ে গ্রেনেড নিক্ষেপের পর ভবনে প্রবেশ করে। তাদের হামলায় অন্তত দুইজন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। অনেকে আহত হয়েছেন।

হামলার পরপরই স্থানীয় পুলিশ ও রেঞ্জার্স সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং চার হামলাকারীকে হত্যা করেন। ওই এলাকায় এখনও অভিযান চলছে। এসময় হামলাকারীদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

পুলিশ সার্জন ডা. কারার আহমেদ আব্বাসি জানিয়েছেন, অন্তত পাঁচটি মরদেহ এবং পুলিশসহ সাতজন গুরুতর আহত ব্যক্তিকে ডা. রুথ পফু সিভিল হাসপাতালে নেয়া হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না