Ortho Songbad আর্কাইভ

অনুমোদিত মূলধন বাড়াবে আনোয়ার গ্যালভানাইজিং

অনুমোদিত মূলধন বাড়াবে আনোয়ার গ্যালভানাইজিং
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিংয়ের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ২০ কোটি টাকা থেকে ৫০ কোটি টাকায় বৃদ্ধি করবে অনুমোদিত মূলধন। কোম্পানিটি সংঘস্বারকের অনুচ্ছেদ-ভি এবং অনুচ্ছেদ-৫ সংশোধন করে মূলধন বাড়াবে।

আনোয়ার গ্যালভানাইজিং আসন্ন এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে অনুমোদিত মূলধন বাড়াতে পারবে।

মুল সাইট থেকে

পুজিবাজার