ময়ূর-২ লঞ্চের মালিক গ্রেফতার

ময়ূর-২ লঞ্চের মালিক গ্রেফতার
বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চডুবি ও যাত্রী নিহতের মামলার প্রধান আসামি ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।

বুধবার (৮ জুলাই) মধ্যরাতে তাকে রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে ময়ূর-২ লঞ্চের সুপারভাইজার আব্দুস সালামকে গ্রেফতার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়।

নৌ-পুলিশের (ঢাকা জোন) সুপার খন্দকার ফরিদুল ইসলাম বৃহস্পতিবার (৯ জুলাই) বলেন, মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদকে মধ্যরাতে গ্রেফতার করেছি। বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ জুন সকাল ৯টার দিকে সদরঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামে অপর একটি লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় মর্নিং বার্ড লঞ্চের ৩৪ জন যাত্রী মারা যান। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দণ্ডবিধির ২৮০, ৩০৪ (ক), ৪৩৭ ও ৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় ময়ূর-২ লঞ্চের মালিকসহ ছয় জনকে আসামি করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা