Ortho Songbad আর্কাইভ

চার কার্যদিবস পর শেয়ারবাজারে সংশোধন

চার কার্যদিবস পর শেয়ারবাজারে সংশোধন
টানা চার কার্যদিবস উত্থানের পর সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সংশোধন হয়েছে। একই সঙ্গে টাকার অংকে শেয়ার ও ইউনিট লেনদেনের পরিমাণও কমেছে।

ডিএসই’র দেওয়া তথ্য অনুযায়ী, রোববার (১১ সেপ্টেম্বর) এক্সচেঞ্জটির প্রধান মূল্য সূচক ‘ডিএসই এক্স’ ২১ পয়েন্ট কমে ৬ হাজার ৫৩৮ পয়েন্টে অবস্থান করছে। গত চার কার্যদিবস ঊর্ধ্বমূখী ছিল সূচকটি।

অপর দুই সূচকের মধ্যে শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই এস’ ৯ পয়েন্ট ও বাছাই করা কোম্পানিগুলোর সূচক ২ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে টাকার অংকে ১ হাজার ৬৯১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের তুলনায় ১৮৬ কোটি ২০ লাখ টাকা কম। সর্বশেষ গত বৃহস্পতিবার লেনদেন ১ হাজার ৮৭৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে মাত্র ৪৫টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে কমেছে ২১৯ কোম্পানির শেয়ারদর। বাকি ১০৯টি প্রতিষ্ঠানের শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।

মুল সাইট থেকে

পুজিবাজার