দর পতনের শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৮টির দর কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর হারিয়েছে সোনারগাঁও টেক্সটাইল। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগের কার্যদিবসে (রোববার) সোনারগাঁও টেক্সটাইলের ক্লোজিং দর ছিল ৬০ টাকা। সোমবার (১২ সেপ্টেম্বর) লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫৪ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ারদর আজ ৫ টাকা ৪০ পয়সা বা ৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে সোনারগাঁও টেক্সটাইল ডিএসইর দরপতন তালিকার শীর্ষ স্থানে উঠে এসেছে।
দর পতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার শেয়ারদর আজ ৪.৬২ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারদর কমেছে ৪.৫১ শতাংশ।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- শাইনপুকুর সিরামিকস, ইয়াকিন পলিমার, সানলাইফ ইন্সুরেন্স, ফু-ওয়াং সিরামিক, ওয়াটা কেমিক্যাল, বেক্সিমকো ফার্মা এবং লিগ্যাসি ফুটওয়্যার।