Ortho Songbad আর্কাইভ

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বোনাস শেয়ারে বিএসইসির সম্মতি

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বোনাস শেয়ারে বিএসইসির সম্মতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ঘোষিত বোনাস শেয়ার বিতরণে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইস)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশের পাশাপশি ৬ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

বিএসইসি কোম্পানিটির ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে সম্মতি দিয়েছে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ সেপ্টেম্বর।

মুল সাইট থেকে

পুজিবাজার