Ortho Songbad আর্কাইভ

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

লেনদেনের শীর্ষে বেক্সিমকো
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ১৯৭ কোটি ৬১ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫৪ কোটি ৩৩ লাখ ৫৯ হাজার টাকার।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৫৭কোটি ২০ লাখ ৬২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জেএমআই হসপিটাল, নাহি অ্যালুমিনিয়াম, লাফার্জহোলসিম, শাইনপুকুর সিরামিকস্, ইস্টার্ন হাউজিং, আইএফআইসি এবং ওরিয়ন ইনফিউশন।

মুল সাইট থেকে

পুজিবাজার