Ortho Songbad আর্কাইভ

শেয়ার বিক্রি করবে স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোক্তা

শেয়ার বিক্রি করবে স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোক্তা
পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংকের এক উদ্যোক্তা পরিচালক সাড়ে ৫৭ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, উদ্যোক্তা পরিচালক হাজী মো. শামসুল আলমের কাছে কোম্পানিটির ২ কোটি ৬৯ লাখ ৯১ হাজার ৫৫৯ টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি ৫৭ লাখ ৪০ হাজার শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন এই উদ্যোক্তা পরিচালক।

মুল সাইট থেকে

পুজিবাজার