Ortho Songbad আর্কাইভ

রাষ্ট্রপতির সঙ্গে দোরাইস্বামীর বিদায়ী সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে দোরাইস্বামীর বিদায়ী সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে এ বিদায়ী সাক্ষাৎ করেন তিনি।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে ভারতের বিদায়ী হাইকমিশনার বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহযোগিতা দেওয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রপ্রধান বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক ঐতিহাসিক। তিনি সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর এবং গত বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের কথাও উল্লেখ করেন।

রাষ্ট্রপতি হামিদ বলেন, এ সফরের ফলে দু'দেশের সম্পর্কের মধ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। রাষ্ট্রপতি সফলভাবে দায়িত্ব পালনের জন্য ভারতের বিদায়ী হাইকমিশনারকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, বাণিজ্য ও বিনিয়োগসহ বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হচ্ছে এবং ভবিষ্যতেও দুই দেশের সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। -বাসস

মুল সাইট থেকে

পুজিবাজার