Ortho Songbad আর্কাইভ

এসোসিয়েট অক্সিজেনের আইপিও অনুমোদন

এসোসিয়েট অক্সিজেনের আইপিও অনুমোদন
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পেয়েছে এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৩২তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসি সূত্র মতে,কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে মজুদ ছাউনি, প্লান্ট সেড নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খরচ পরিচালনা করা হবে।

এসোসিয়েটেড অক্সিজেনের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৫১ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৭.৩৭ টাকা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস।

মুল সাইট থেকে

পুজিবাজার