এসবিএসি ব্যাংক ও আইসিএবি এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

এসবিএসি ব্যাংক ও আইসিএবি এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড ও দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর মধ্যে সম্প্রতি ডকুমেন্টস ভেরিফিকেশন সিস্টেম (ডিভিএস) সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেনব্যাংকের পর্ষদ চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা ও ব্যাংকের সতন্ত্র পরিচালক জিয়াউর রহমান জিয়া এফসিএ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) হাবিবুর রহমান এবং আইসিএবির প্রেসিডেন্ট মো. শাহাদাত হোসেন এফসিএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বক্ষর করেন।

এসময় অন্যান্যের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আজীমএসইভিপি ও ট্রেজারী বিভাগের প্রধান মোহাম্মদ আসাদুল হক, এসইভিপি ও অডিট বিভাগের প্রধান মো. মাসুদুর রহমান ইভিপি এফসিএ ও কোম্পানী সচিব মো. মোকাদ্দেস আলী এফসিএস, ইভিপি ও ঋণ বিভাগের প্রধান মো.
আব্দুল মান্নান, ইভিপি ও কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান আসিফ খান, এসভিপি ও প্রধান আর্থিক কর্মকর্তা মান্নান বেপারী এফসিএমএ, কার্ড বিভাগের প্রধান ও এসভিপি মোহাম্মদ সফিউল আজম, আইসিএবি’র কাউন্সিলসদস্যগণসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে এসবিএসি ব্যাংক বিভিন্ন সংস্থার নিরীক্ষীত আর্থিক প্রতিবেদনের সত্যতা যাচাই করার জন্য ডিভিএস ব্যবহার করার সুযোগ পাবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি