Ortho Songbad আর্কাইভ

পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় মৃত বেড়ে ৩০, নিখোঁজ ৬৫

পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় মৃত বেড়ে ৩০, নিখোঁজ ৬৫
পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩০ জনে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে করতোয়ায় দুটি, দিনাজপুরের খানসামার আত্রাই নদীতে একটি এবং আরও দুটি মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা মরদেহগুলোর নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি  নিশ্চিত করেছেন পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অ‌ফিসার তুষার কা‌ন্তি রায়। তিনি বলেন, আজ সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জের করতোয়ায় দুটি, দিনাজপুরের খানসামার আত্রাই নদীতে একটি এবং আরও দুটি মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে আমাদের জানালে মরদেহগুলো উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

তিনি আরও বলেন, ভোর ৬টা থেকে রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহীর তিনটি ডুবুরি ইউ‌নিট উদ্ধার কাজ করছে। ৩০ কিলোমিটার পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করা হবে। অতীত অ‌ভিজ্ঞতা ও নদীর প্রবাহ দে‌খে ম‌নে হ‌চ্ছে, ভুক্ত‌ভোগী‌দের কেউ দুর্ঘটনাস্থ‌লে নেই। তারপরও প্রত্যেক ভুক্ত‌ভোগী‌কে উদ্ধা‌রে আমা‌দের চেষ্টা অব্যাহত থাক‌বে।

মুল সাইট থেকে

পুজিবাজার