Ortho Songbad আর্কাইভ

দর পতনের শীর্ষে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স

দর পতনের শীর্ষে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭২ প্রতিষ্ঠানের মধ্যে ১৩৭টির শেয়ারদর কমেছে। এদিন শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, সোমবার (২৬ সেপ্টেম্বর) মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ টাকা ৪০ পয়সা বা ১০ দশমিক ৩০ শতাংশ কমেছে।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা আজিজ পাইপসের শেয়ারদর আজ ৮ দশমিক ৫৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা জুট স্পিনার্সের শেয়ারদর কমেছে ৭ দশমিক ১৬ শতাংশ।

রোববার বিডিকমেরক্লোজিং দর ছিল ৫৯ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬৪ টাকা ৭০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৭০ পয়সা বা ৯.৬৬৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বিডিকম ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- পেনিনসুলা, সী-পার্ল, পেপার প্রসেসিং, মোজাফ্ফর হোসেন স্পিনিং, এসোসিয়েটেড অক্সিজেন এবং ইনডেক্স এগ্রো।

মুল সাইট থেকে

পুজিবাজার