Ortho Songbad আর্কাইভ

দর পতনের শীর্ষে জুট স্পিনার্স

দর পতনের শীর্ষে জুট স্পিনার্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবদে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭২ প্রতিষ্ঠানের মধ্যে ১৩৬টির শেয়ারদর বেড়েছে। এদিন দর সবচেয়ে বেশি কমেছে জুট স্পিনার্সের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) জুট স্পিনার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১৫ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ৯৯ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ২০৪ টাকা ৯০ পয়সা দরে।

দর পতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্সুরেন্সের শেয়ারদর আজ ৪ দশমিক ৭০ শতাংশ কমেছে। আর তালিকার তৃতীয় স্থানে থাক মুন্নু এগ্রোর শেয়ারদর কমেছে ৪ দশমিক ২৫ শতাংশ।

আজ দর পতন তালিকার শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সানলাইফ ইন্সুর, শাহজিবাজার পাওয়ার, এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্স, জেমিনি সী ফুড, সিনোবাংলা, মালেক স্পিনিং এবং বিকন ফার্মা।

মুল সাইট থেকে

পুজিবাজার