Ortho Songbad আর্কাইভ

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

লেনদেনের শীর্ষে বেক্সিমকো
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৮ সেপ্টেম্বর) ১৫৬ কোটি ৭৪ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকোর।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪৮ কোটি ৫৯ লাখ ১ হাজার টাকার।

>>আরও পড়ুন: দর পতনের শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স

শাইনপুকুর সিরামিকস ৭২ কোটি ৭৪ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সোনালী পেপার, ইস্টার্ন হাউজিং, জেএমআই হসপিটাল, আইপিডিসি ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিবিএস এবং ইন্ট্রাকো সিএনজি।

শেয়ারবাজারসহ অর্থনীতির গুরুত্বপূর্ণ খবর পেতে ফেসবুক ও ইউটিউবে অর্থসংবাদের সঙ্গেই থাকুন

মুল সাইট থেকে

পুজিবাজার