Ortho Songbad আর্কাইভ

ক্রেতা নেই ১৫৮ কোম্পানির

ক্রেতা নেই ১৫৮ কোম্পানির
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ১৫৮ কোম্পানির শেয়ার ক্রেতা শূন্য হয়ে গেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মঙ্গলবার ৪ অক্টোবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ৩৫টি কোম্পানি ক্রেতাশূন্য। আজ বীমা খাতের ৫৪টি কোম্পানির মধ্যে ২৭টি কোম্পানির ক্রেতা নেই। তালিকাভুক্ত ৩৬টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২১টিই ক্রেতাশূন্য।

এছাড়া ক্রেতাশূন্য রয়েছে ব্যাংক খাতের ১৬ কোম্পানি, আর্থিক খাতের ১২টি, ওষুধ ও প্রকৌশল খাতের ৮টি, খাদ্য-জ্বালানি খাতের ৬টি, বিবিধ খাতের ৫টি, ট্যানারি খাতের ৪টি, সিমেন্ট, আইটি খাতের ৩টি, কাগজ ও টেলিকমিউনিকেশন খাতের ২টি, সিরামিক খাতের ১টি কোম্পানি।

মুল সাইট থেকে

পুজিবাজার