Ortho Songbad আর্কাইভ

সেপ্টেম্বরে সেরা ব্রোকারেজ ইউসিবি স্টক

সেপ্টেম্বরে সেরা ব্রোকারেজ ইউসিবি স্টক
সেপ্টেম্বর মাসের লেনদেনের উপর ভিত্তি করে শীর্ষ ব্রোকারেজ হাউজের তালিকা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। তালিকায় শীর্ষে অবস্থান করছে ইউসিবি স্টক ব্রোকারেজ সিকিউরিটজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত মাসে দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে লংকা বাংলা সিকিউরিটিজ লিমিটেড।

শীর্ষ ১০ ব্রোকারেজ তালিকার অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো- শেলটেক ব্রোকারেজ লিমিটেড, ইবিএল সিকিউরিটজ লিমিটেড, সিটি ব্রোকারেজ লিমিটেড, আইডিএলসি সিকিউরিটজ লিমিটেড, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, শান্তা সিকিউরিটিজ লিমিটেড ও এমটিবি সিকিউরিটিজ লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার