নতুন প্রজন্মকে সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে চাই: শিক্ষামন্ত্রী

নতুন প্রজন্মকে সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে চাই: শিক্ষামন্ত্রী

আমি চাই আমাদের নতুন প্রজন্মকে মুক্ত চিন্তার মানুষ হিসেবে, যুক্তিবাদী মানুষ হিসেবে, প্রযুক্তিবান্ধব নয় প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ, মানবিক এবং সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে। বিতর্কচর্চা একজন মানুষকে যুক্তিবাদী হতে শেখায় এবং ভাষার ওপর দক্ষতাও বাড়ায়। তার চেয়ে বড় কথা হলো একজন মানুষকে পরম সহিষ্ণু হতে শেখায়।





শুক্রবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ভাষা বীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।





তিনি আরও বলেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক চর্চা শুরু করতে চাই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।





এর আগে তিনি ভাষা বীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বির্তক উৎসব ২০২২ এর উদ্বোধন উপলক্ষে র‌্যালিতে অংশগ্রহণ করেন।





এ সময় উপস্থিত ছিলেন- মহাপরিচালক অধ্যাপক নেহাল আহম্মেদ, ড. আব্দুল নূর তুষার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরন দাস, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, দৈনিক চাঁদপুর কণ্ঠের সম্পাদক কাজী শাহাদাত, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশাসহ চাঁদপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।





প্রসঙ্গত, ১৩-১৫ অক্টোবর চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত বির্তক প্রতিযোগিতায় সারা দেশের ৩২ বিশ্ববিদ্যালয় ও দেড়শ শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার বিতার্কিক ও বির্তক অনুরাগী অংশগ্রহণ করেন।





অর্থসংবাদ/কেএ


আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা