সাপ্তাহিক খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ওষুধ-রসায়ন খাত

সাপ্তাহিক খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ওষুধ-রসায়ন খাত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে ওসুধ-রসায়ন খাত। বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২২.৫ শতাংশ অবদান রয়েছে এই খাতে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, প্রকৌশল ও বিবিধ খাতে ১৪ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে কাগজ খাত। লেনদেন করে ৮.৫ শতাংশ।

গত সপ্তাহে লেনদেন শেষে তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সেবা-আবাসন খাতে ৫.৮ শতাংশ, বস্ত্র খাতে ৫ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৪.৯ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ৩.৯ শতাংশ, আইটি খাতে ৩.৬ শতাংশ, খাদ্য খাতে ৩.৫ শতাংশ, সিরামিকস খাতে ৩.৫ শতাংশ, আর্থিক খাতে ২.৭ শতাংশ, জীবন বিমা খাতে ১.৫ শতাংশ, সিমেন্ট খাতে ১.৪ শতাংশ, সাধারণ বিমা ও ব্যাংক খাতে ১.৩ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.১ শতাংশ, পাট খাতে দশমিক ৬ শতাংশ ও মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ২ শতাংশ লেনদেন হয়েছে।

অর্থসংবাদ/এনএন

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন