বিশ্ববাজারে আবারও সোনার দরপতন

বিশ্ববাজারে আবারও সোনার দরপতন
বিশ্ববাজারে আবারও সোনার দামে বড় পতন হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম কমেছে ৫০ ডলারের ওপরে।

এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৬১৬ ডলারে নেমে যায়। তবে অক্টোবরের শুরুতে সোনার দাম কিছুটা বাড়ে। এতে আবার প্রায় ১৭০০ ডলার হয়ে যায় প্রতি আউন্স সোনার দাম।

তবে এই দাম বাড়ার প্রবণতা বেশি সময় স্থায়ী হয়নি। গত সপ্তাহজুড়ে আবার সোনার বড় দরপতন হলো। সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ১ হাজার ৬৪৩ দশমিক ৪৬ ডলার। যা সপ্তাহের শুরুতে ছিল ১ হাজার ৬৯৪ দশমিক ৪০ ডলার। অর্থাৎ গত সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম কমেছে ৫০ দশমিক ৯৪ ডলার বা ৩ দশমিক শূন্য ১ শতাংশ।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, বিশ্ববাজারে সোনার দাম টানা কমতে থাকায় সম্প্রতি দেশের বাজারে টানা তিন দফা কমানো হয়েছে এই ধাতুর দাম। অবশ্য তার আগে কয়েক দফা সোনার দাম বাড়ানো হয়। ফলে গত মাসেই দেশের বাজারে ইতিহাসের সব রেকর্ড ভেঙে প্রতি ভরি সোনার দাম সাড়ে ৮৪ হাজার টাকা ছাড়িয়ে যায়।

এদিকে সোনার পাশাপাশি গত সপ্তাহে বিশ্ববাজারে রুপা ও প্লাটিনামের দামেও পতন হয়েছে। গত এক সপ্তাহে রুপার দাম ৯ দশমিক ২৭ শতাংশ কমে প্রতি আউন্স ১৮ দশমিক ২৪ ডলারে নেমে এসেছে। আর প্লাটিনামের দাম ১ দশমিক ৪৫ শতাংশ কমে ৮৯৮ দশমিক ৭৩ ডলারে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে বিশ্ববাজারে হু হু করে বাড়ে সোনার দাম। মার্চের প্রথমার্ধেই প্রতি আউন্স সোনার দাম দুই হাজার ডলার ছাড়িয়ে যায়। এরপর গত কয়েক মাসে কয়েক দফা সোনার দাম ওঠা-নামা করে। তবে আগস্টের মাঝামাঝি থেকে পতনের মধ্যে পড়ে সোনা। আর সেপ্টেম্বর মাসের বেশিরভাগ সময়জুড়ে সোনার দরপতন হলেও, শেষদিকে এসে দাম কিছুটা বাড়ে।

অর্থসংবাদ/এনএন

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো