এসএমই উদ্যোক্তাদের দক্ষতা অর্জন দরকার

এসএমই উদ্যোক্তাদের দক্ষতা অর্জন দরকার
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (ডিসিসিআই) ভারপ্রাপ্ত সভাপতি আরমান হক বলেছেন, দেশের সামগ্রিক অর্থনীতি বিকশিত করতে এসএমই খাতের উদ্যোক্তাদের দক্ষতা অর্জন নিশ্চিত করতে হবে। এখাতের উদ্যোক্তারা অর্থনীতির মূল চালিকা শক্তি বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১৫ অক্টোবর) ডিসিসিআই আয়োজিত ‘স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ : অর্থনৈতিক প্রবৃদ্ধির অগ্রযাত্রা’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরমান হক বলেন, ডিসিসিআই বিজনেস ইনস্টিটিউট উদ্যোক্তাদের দক্ষতা অর্জনে বছরব্যাপী বেশ কিছু প্রশিক্ষণ পরিচালনা করে থাকে। ‘বিজনেস মাস্টারক্লাস’ কোর্সটি অংশগ্রহণকারীদের দক্ষতা অর্জনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, তথ্য-প্রযুক্তির কল্যাণে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনায় প্রতিনিয়ত পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। আমাদের উদ্যোক্তাদের সঙ্গে খাপ খাইয়ে নিতে নিজেদের প্রস্তুত করার কোনো বিকল্প নেই।

এই ওয়ার্কশপে ঢাকা চেম্বারের সদস্যভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৩০ জন প্রশিক্ষণার্থী যোগ দেন এবং বিয়ন্ড রেড ওশান কনসালটিংয়ের বিজনেস কোচ মলয় চক্রবর্তী অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেন।

বিয়ন্ড রেড ওশান কনসালটিংয়ের বিজনেস কোচ মলয় চক্রবর্তী বলেন, সারা পৃথিবীতে ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের নিজেদের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনায় বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। যার ফলে দেখা যায়, ব্যবসা শুরুর পাঁচ বছর পর এসএমই উদ্যোক্তাদের একটি বড় অংশই নিজেদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হন।

অর্থসংবাদ/এনএন

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান