মুক্তিযোদ্ধা আবুল কালাম মাতাব্বর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধা আবুল কালাম মাতাব্বর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মাতাব্বর গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২২” গ্র‍্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৫ অক্টোবর) বিকালে শহীদ উচ্চ বিদ্যালয় মাঠে সমবায় অধিদপ্তর ঢাকার ডেপুটি রেজিস্ট্রার মো. আবুল খায়ের হিরোর পৃষ্ঠপোষকতায় ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মাতাব্বরের সঞ্চালনায় টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পানি সম্পদ উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি।


ফাইনালে নবীন-প্রবীন ফুটবল একাদশ ও একাকার ফাউন্ডেশন ফুটবল একাদশ ড্র করলে উভয় দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট