আরও ৩ প্রতিষ্ঠান পেল সবুজ কারখানার স্বীকৃতি

আরও ৩ প্রতিষ্ঠান পেল সবুজ কারখানার স্বীকৃতি
বাংলাদেশের আরও তিনটি তৈরি পোশাক কারখানাকে সবুজ কারখানা হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। এর মধ্য দিয়ে দেশে বর্তমানে সবুজ কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ১৭৬টি।

শনিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

নতুন করে সবুজ কারখানার সনদ পাওয়া তিনটি প্রতিষ্ঠান হলো- গাজীপুরের সি এ নিটওয়্যার লিমিটেড, সিলকন স্যুয়িং লিমিটেড এবং ময়মনসিংয়ের সুলতানা সোয়েটার্স লিমিটেড। প্রতিষ্ঠানগুলো প্লাটিনাম রেটিং পেয়েছে।

এ বিষয়ে মহিউদ্দিন রুবেল বলেন, ‘নিরাপদ ও পরিবেশবান্ধব টেকসই কারখানা তৈরির জন্য যা যা করণীয় অনেকদিন ধরে আমরা সেটি করে আসছি। এ কারণে এই অর্থনৈতিক মন্দার মধ্যেও আমরা সবুজ কারখানার স্বীকৃতি পাচ্ছি। এর ফলে বাংলাদেশের প্রতি ক্রেতাদের আস্থা বাড়ছে।’

তিনি মনে করেন, সবুজ করাখানার সংখ্যা বাড়তে থাকায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ব্রান্ডিং আরও মজবুত হচ্ছে।

সবুজ পোশাক কারখানায় বাংলাদেশ বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয়। বাংলাদেশের ৫৭টি পোশাক কারখানা প্লাটিনাম রেটিং, ১০৫টি গোল্ড রেটিং ও ১০টি সিলভার রেটিং পেয়েছে। এছাড়া চারটি কারখানা কোনো রেটিং পায়নি, তবে সনদ পেয়েছে।

২০০১ সাল থেকে লিড সনদ পাচ্ছে বাংলাদেশ। সংস্কার, জ্বালানি, পানি, বর্জ্য ব্যবস্থাপনাসহ কয়েকটি মানদণ্ডের ভিত্তিতে কারখানাগুলোকে ‘সবুজ কারখানা’ স্বীকৃতি দেয় ইউএসজিবিসি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান