Ortho Songbad আর্কাইভ

ওয়ার্ল্ড ভিশনে চাকরির সুযোগ

ওয়ার্ল্ড ভিশনে চাকরির সুযোগ
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। প্রতিষ্ঠানটি তাদের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন স্পেশালিষ্ট।

পদের সংখ্যা : ২টি।

আবেদন যোগ্যতা : পরিসংখ্যান ও সামাজিক বিজ্ঞান বিষয়ে স্নাতক পাস। একই সঙ্গে যেকোনো বিষয়ে মাস্টার্স পাস করতে হবে।

ডাটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, রিপোর্ট রাইটিং, মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে। বৈধ লাইসেন্স থাকতে হবে।

পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স কমপক্ষে ২৮ বছর হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।

ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। খুলনা ও সাতক্ষীরা জেলায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৬০,০০০-৭০,০০০। টিএ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২দিন ছুটি ও গ্র্যাচুয়েটি প্রদান করা হবে। এছাড়াও বার্ষিক উৎসব ভাতাতো রয়েছেই।

আবেদনের শেষ তারিখ : ৫ নভেম্বর, ২০২২

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

অর্থসংবাদ/এনএন

মুল সাইট থেকে

পুজিবাজার