Ortho Songbad আর্কাইভ

মার্কেন্টাইল ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

মার্কেন্টাইল ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ অক্টোবর, বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে কোম্পানিটির পর্ষদ সভা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

কোম্পানিটি আগের প্রান্তিকে শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৩৬ পয়সা।

অর্থসংবাদ/এনএন

মুল সাইট থেকে

পুজিবাজার