Ortho Songbad আর্কাইভ

বিজিআইসির পর্ষদ সভার তারিখ নির্ধারণ

বিজিআইসির পর্ষদ সভার তারিখ নির্ধারণ
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স (বিজিআইসি) লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩০ অক্টোবর, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৫৫ পয়সা।

অর্থসংবাদ/এনএন

মুল সাইট থেকে

পুজিবাজার