Ortho Songbad আর্কাইভ

অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা

অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৪ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ করেছে।





মঙ্গলবার (২৫ অক্টোবর) প্রতিষ্ঠানটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।





সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ০১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭৭ পয়সা । আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ২৭ পয়সা। আগের বছর একই সময়ে এনএভি ছিল ১৪ টাকা ৬২ পয়সা।





ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নভেম্বর।


মুল সাইট থেকে

পুজিবাজার