Ortho Songbad আর্কাইভ

নগদের সঙ্গে বোনাস লভ্যাংশও দেবে আমরা নেটওয়ার্কস

নগদের সঙ্গে বোনাস লভ্যাংশও দেবে আমরা নেটওয়ার্কস

শেয়ারবাজারে তালিকাভুক্ত আমরা নেটওয়ার্কস লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।





মঙ্গলবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত হিসাববছরের (৩০ জুন, ২০২২)েআর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।





সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ০৪ পয়সা।





গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৬ টাকা ৭০ পয়সা।





আগামী ২৯ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।


মুল সাইট থেকে

পুজিবাজার